Bangladesh Cricket Teams - দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে থাকবেন সাকিব
Bangladesh Cricket Teams - বিশ্রামে থাকবেন সাকিব আল হাসান
৬ ফেব্রুয়ারি রবিবার রাতে সাকিব দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন, দেশ ছাড়ার আগে আসন্ন সাউথ আফ্রিকা সিরিজে ওয়ানডে না খেলার ইঙ্গিত দেন। আজ Bangladesh Cricket Teams বিসিবি অপারেশন্স চেয়ারম্যান জানান আসন্ন সাউথ আফ্রিকা সিরিজে কোন ফরম্যাট খেলছেন না সাকিব।
মানসিক এবং শারীরিক ভাবে প্রস্তুত না থাকায় ৩০ এপ্রিল, ২০২২ তারিখ পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে তিনি বিরতিতে থাকবেন। শ্রীলঙ্কা সিরিজ এবং অস্ট্রেলিয়া টিটুয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা বিবেচনা করে সাকিবকে ছুটি দেওয়া হয়েছে।
১০ মার্চ , ২০২২ সাকিব দেশে আসবেন, বিসিবি বোর্ড সভায় আলাপ আলোচনার মাধ্যমে সাকিবের কোন সিদ্ধান্ত থাকলে তা জানানো হবে বলে জানান বিসিবি অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল উদ্দিন ইউনুস।
সাকিবের এই ধরনের ছুটি এইবার প্রথম নয় এর আগে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট সিরিজ, ২০২১ সালে শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজ, ২০২১-২২ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব ছুটি নিয়েছিলেন।
No comments
Let me know if you have any suggestions