এশিয়া কাপ ২০২২ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে

এশিয়া কাপ ২০২২ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে, asia cup 2022, asian cricket council logo

 আসন্ন এশিয়া কাপ ২০২২ আয়োজক শ্রীলঙ্কা। সামনে টি টুয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করে চার বছর পর এবারের এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে টি টুয়েন্টি ফরম্যাটে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। আগস্ট ২৭ তারিখ থেকে সেপ্টেম্বর ১১ তারিখ পর্যন্ত এবারের এশিয়ান কাপ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।  সাধারণত প্রতি দুই বছর পর পর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান নিয়ে ওয়ানডে ফরম্যাটে এশিয়ান কাপ অনুষ্ঠিত হয়।

২০২০, ২০২১ সালে করোনার প্রকোপ থাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজন থেকে সরে আসে।

২০২২ সালে পাকিস্তান নিজ দেশে এশিয়ান কাপ আয়োজন করার কথা ছিল। ভারত পাকিস্তান দ্বন্দ্বে আয়োজন করা সম্ভব হয়নি। যার কারণে শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৮ সালের এশিয়ান কাপ আয়োজক ছিল সংযুক্ত আরব আমিরাত। ফাইনালে ভারত বাংলাদেশের মুখামুখি হয় এবং চ্যাম্পিয়ন হয় ভারত। এই পর্যন্ত সর্বাদিক সাত বার এশিয়ান কাপ জিতার রেকর্ড ভারতের, শ্রীলঙ্কা পাঁচ বার, পাকিস্তান দুই বার

১৯৮৬ সাল থেকে বাংলাদেশ এশিয়া কাপ খেললেও সাফল্য বলতে ২০১২, ২০১৬, ২০১৮ রানার-আপ,
এখন পর্যন্ত কোন শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। টি টুয়েন্টি খুব একটা ভালো অবস্থানে না থাকলেও এবারের এশিয়া কাপ জিতার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

No comments

Let me know if you have any suggestions

Powered by Blogger.